Down. Movie Explaination

 Down. Movie Explaination.


মুভির ভিতরে দুইজন সহকর্মী একই লিফট এ আটকে যায়। আগামী ২-৩ দিন তাদের বাঁচাতে কেউ আসবে না। মুভির টুয়িস্ট হলো তাদের লিফট এ আটকা পরে যাওয়ার পিছনে একটু রহস্য লুকিয়ে রয়েছে।


হ্যালো, বন্ধুরা। আজকে আমি আপনাদের ডাউন। একটি হলিউড মুভি এক্সপ্লোরেশন করতে যাচ্ছি। এর ভিতরে অনেক টুয়িস্ট রয়েছে এবং সমাপ্ত অনেক ভালো। তাই ভিডিও টি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। আপনার যদি ভিডিও টি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর দেড়ি না করে চলুন এক্সপ্লোরেশন শুরু করি।


মুভির শুরু তে আমরা আমাদের প্রধান চরিত্র জেনিফার কে অফিসে কাজ করতে দেখি। আজকে অনেক দেড়ি হয়ে গিয়েছিল। তার সাথে অফিসে কেউ ছিল না। তবুও সে কাজ করে যাচ্ছিল। কিছুদিন আগে তার ফিউন্সে এর সাথে তার ঝগড়া হয়েছিল। তাই তারা ব্রেকাপ করে নিয়েছিল।


এইজন্য তিনি ছুটি তে গিয়ে তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। এই বিষয় নিয়ে তিনি একটি ই-মেইল লিখে। কিন্তু সেটি সেন্ড করে না। কারণ সেটি একটি সারপ্রাইজ ছিল। পরের দৃশ্যে আমরা আমাদের আরেকটি প্রধান চরিত্র কে দেখি। তার নাম হলো গাই। তারা দুইজন অফিস থেকে যাওয়ার হওয়ার জন্য বের হয়।


তারা দুইটি ভিন্ন ভিন্ন ফ্লোর এ একই লিফট এ উঠে। গাই জেনিফার এর সাথে দেখা করে। তাকে ভালো বোধ করার জন্য বিভিন্ন জক্স বলতে শুরু করে। লিফট এ একটি ড্রয়িং আঁকা ছিল। সে জেনিফার কে ড্রয়িং দেখায়। তখন হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায়। লিফট এ কারেন্ট ছিল। তবে লিফট এর কোন বটন কাজ করছিল না।


তারা এলাম বাঁজানোর চেষ্টা করে কিন্তু কোন কিছু কাজ করে না। লিফট এ জেনিফার ক্যামেরা দেখতে পায়। তারা ক্যামেরায় ইশারা করে সাহায্য চায়। তবে অপর পাশে কেউ ছিল না। তারা ফোন করে কারো সাহায্য চাইতে পারত। কিন্তু মোবাইল এ নেটওয়ার্ক আসছিল না। এখন তারা এই লিফট এ ৫ দিনের জন্য আটকা পরে গিয়েছিল। শনি, রবি এবং সোম বার আর বাকি দুই দিন ছুটি ছিল।


গাই জেনিফার কে বলে, "আমি কিছুদিন হয় এই অফিসে কাজ করছি। তাই এই লিফট সম্পর্কে আমি তেমন কিছু জানি না"। জেনিফার গাই কে বলে, "এই লিফট কখনো কখনো শব্দ করত। হয়ত সেই কারণে এটি থেমে গিয়েছে"। গাই এর মাথায় একটি বুদ্ধি আসে। হয়ত লিফট এর উপর দিয়ে কোন রাস্তা বের হবে।


প্রতিটি লিফট এ বের হওয়ার জন্য কিছু না কিছু থাকে। সে উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তার তত উচ্চতা ছিল না। তাই সে নিচু হয়ে জেনিফার কে কাঁধে উঠিয়ে উপরের চিমনি দেখতে বলে। তারা অনেক চেষ্টা করে কিন্তু কিছু হচ্ছিল না। এই ভাবে ১ ঘন্টা কেঁটে যায়। তখন জেনিফার বুঝতে পারে সে তার ফ্লাইট মিস করে ফেলেছে।


সে রেগে যায় তাই সবকিছু কে গালি দিতে থাকে। তার তৃষ্ণা পেয়েছিল, সেইজন্য গাই তাকে জল পান করতে তার বোতল দেয়। তবে জেনিফার সেটি নিতে মানা করে দেয়। সে জেনিফার কে বলে, "আমার কাছে এক এই জলের বোতল আছে। আরেক এই মদ এর বোতল। এখন তুমি সিদ্ধান্ত নাও"। তারপর সে মজা করে বলে, "আমার কাছে মদের বোতল খোলার জন্য একটি ওপেনারও আছে"।


জেনিফার তারপর তার ব্যাগ থেকে একটি ওপেনার দেখায়। তারপর তারা এটা নিয়ে অনেক হাসে। এরপর জেনিফার সেই জল পান করে নেয়। সে গাই কে একটি চকলেট দেয়। তারপর তাকে বলে, "আমাদের এখন সবকিছু ভেবে চিন্তে খেতে হবে। কেননা আমাদের হয়ত এখানে ৫ দিন আটকে থাকতে হবে"। এরপর আরো ৪ ঘন্টা কেঁটে যায়। তার পি এসেছিল। কিন্তু গাই এর সামনে এই ভাবে টয়লেট করতে তার ভালো লাগছিল না।


তারপর গাই তাকে একটি বোতল দেয় এবং বলে, "এটা একটি ন্যাচারাল জিনিস। এটি করতে কোন ধরনের লজ্জা পেতে হবে না"। সে তাকে ঘুরতে বলে এবং টয়লেট করে নেয়। তারপর সে এই বাস্তবতা মেনে নিয়েছিল। যে তাকে এখানে ৫ দিন আটকা পরে থাকতে হবে। সে লিফট এ যে ড্রয়িং ছিল সেটি সম্পূর্ণ করে ফেলে।


জেনিফার গাই কে জিজ্ঞাসা করে, "তোমার কি কোন গার্লফ্রেন্ড আছে? যে তুমি বাসায় না গেলে পুলিশ কে কল করে তোমার খুঁজ নিবে"? গাই বলে দেয় এমন কেউ নেই। জেনিফার তাকে তার ফিউন্সের বিষয়ে বলে দেয়। সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তাই সে তার যাওয়ার কথা জানে না। তখন তারা দুইজন বুঝতে পারে তারা দুইজন প্রায় একই ধরনের। তারপর গাই তার মদের বোতল খুলে ফেলে। সময় পার করার জন্য তারা একে-অপরের ছবি আর্ট করতে শুরু করে।


গাই জেনিফার এর খুব সুন্দর ছবি আর্ট করেছিল। তবে জেনিফার তার একটি ফানি ছবি আর্ট করে। জেনিফার এর অনেক খারাপ লাগে আর বলে, "তুমি আমার যে ছবি আর্ট করেছো, সেটি আমি আমার প্রোফাইল পিকচার হিসাবে রাখব"। কথা বলতে বলতে তারা খাবার নিয়ে আলোচনা করে। তারা দুইজন ক্ষুধার্ত ছিল। তাই জেনিফার টপিক পরিবর্তন করতে বলে।


ভিন্ন ভিন্ন টপিক এর উপরে আলোচনা করতে করতে একে-অপরের পার্টনার এর সাথে কথা পাগলামি কাহিনী বলতে শুরু করে। জেনিফার বলে, "একবার আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে লাইব্রেরিতে ইন্টিমেট হয়ে ছিলাম"। গাই প্রথমে লজ্জা পায় আর পরে বলে, "আমার একটি সহকর্মী ছিল। আমরা একদিন গাড়িতে ইন্টিমেট হয়েছিলাম"। 


এই সব বলার সময় তার মনে জেনিফার এর জন্য ফিলিংস চলে আসে। এতে জেনিফার এর কোন ধরনের সমস্যা ছিল না। তারপর তারা দুইজন এখানে ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হওয়ার পরে গাই জেনিফার কে বলে, "আমি তোমার প্রেম এ পরে যেতে পারি"। এই কথা জেনিফার এর কাছে অনেক অদ্ভুত লাগে। সে গাই কে বলে, "আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেই সব আমরা ভুলে যাবো"।


সে তার ফিউন্সে কে অনেক ভালোবাসে। তার কাছে ফিরে যেতে চায়। গাই কথাটি শুনে কষ্ট পায় আর বলে, "আমার মনে হয়েছিল আমাদের দুইজনের মধ্যে কানেকশন আছে। তুমি কি কোন কিছু ফিল করতে পারো নি"? জেনিফার বলে, "এমন কোন কিছু না। আমি আমার ফিউন্সের সাথে অনেক বছর ধরে এক সাথে রয়েছি। আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে"।


জেনিফার এর এই সব কথা শুনে এক বন্ধ লিফট এ হয়ে একে-অপরের থেকে অনেক দূরে রয়েছে। এই সব কিছু গাই অনুভব করতে পারে। তার চোখের কোণ এ জল চলে এসেছিল। জেনিফার তাকে বলে, "আমরা একে-অপর কে ঠিক মতো চিনি না"। হঠাৎ করে গাই এর ব্যবহার পরিবর্তন হয়ে যায়।


সে তার মোবাইল এ সিসিটিভি ফুঁটেজ দেখায় আর বলে, "আমি প্রতিদিন তোমাকে দেখি। তুমি যখন কাজে আসো, কাজ থেকে যাও। প্রতিদিন আমি তোমাকে দেখতে থাকি"। সে আসলে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। সে প্রথমে জেনিফার কে মিথ্যা কথা বলেছিল। সে এই বিল্ডিং এর একাউন্টেন্ট। সে স্বীকার করে সবকিছু সে পরিকল্পনা করেছিল।


সে জেনিফার এর সাথে একে-অপর কে চেনার জন্য সুযোগ খুঁজছিল। সে চেয়েছিল জেনিফার তাকে চিনুক। সেই জন্য সে সবকিছু করেছিল। সে তার পকেট থেকে চাবি বের করে আর সে লিফট চালু করে। জেনিফার তার উপরে রেগে যায় আর বলে, "এখন আমি পুলিশ কে কে দিবো। তুমি যা কিছু করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে"। 


এই সব শুনে গাই লিফট বন্ধ করে দেয়। জেনিফার ভয় পেয়ে আবার লিফট চালু করার চেষ্টা করে কিন্তু গাই তাকে ধরে ফেলে। জেনিফার চেষ্টা করে লিফট এর চাবি ধাক্কা মারে আর তাই সেটি ভেঙ্গে গিয়েছিল। এখন তারা সত্যি এখানে ফেঁসে গিয়েছিল। জেনিফার রেগে গিয়ে গাই কে মেরে অজ্ঞান করে দেয়। সে তাকে পরীক্ষা করতে দেখতে আসে গাই অজ্ঞান ছিল কিনা। গাই তাকেও মেরে অজ্ঞান করে দেয়।


জেনিফারের জ্ঞান ফিরে আসার পরে গাই তাকে বলে, "একটি ভালো বুদ্ধি ছিল। এখানে আমাদের ভিতরে কোন ঝামেলা ছিল না। তাই আমরা একে-অপর কে ভালো  মতো জানতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম আমাদের সম্পূর্ণ রিলেশন এই লিফট এর ভিতরে হবে। আমরা এই লিফট এর ভিতরে একে-অপর কে জানব, চিনব আর আমাদের ব্রেকাপও হয়ে গেল"।


জেনিফা তখনো অনেক রেগে ছিল। সে তার ফিউন্সের জন্য যে গিফট কিনেছিল, সেটি গাই চেক করে। সেখানে একটি ভালো শার্ট ছিল। গাই সেটি পরে নেয়। গাই এর কাছেও একটি গিফট ছিল। যেখানে সিগা, কাঁটার আর লাইটার ছিল। সে রেগে লিফট এর লাইট ভেঙ্গে ফেলে। তারপর তার মাথায় বুদ্ধি আসে। এখানে লাইন পরিবর্তন করার জন্য কিছু না কিছু নিশ্চয়ই থাকবে।


সে তার কাছের বোতল ছাদে মেরে খুলে ফেলে। সে জেনিফার কে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও। আমি উপরে গিয়ে এই লিফট খুলে দিবো। জেনিফার তার কথা বিশ্বাস করে না। সে বলে, "আমি উপরে গিয়ে এই লিফট খুলে দিবো। আমার ওজন কম আছে আর আমি জলদি তোমাকে ওপেন করে দিবো"। গাই তার উপরে সন্দেহ করেছিল। কিন্তু গাই যে কথা শুনতে চেয়েছিল, সেটি জেনিফার তাকে বলে দেয়।


সে বলে, "আমরা এক সাথে এত টা সময় কাঁটিয়েছি। আমি তোমাকে ধোঁকা কেন দিবো"? গাই তাকে সাহায্য করার জন্য রাজি হয় আর জেনিফার উপরে চলে আসে। উপরে যাওয়ার পরে জেনিফার তাকে ধোঁকা দিয়ে দেয়। গাই অনেক রেগে যায়। সে যে কোন ভাবে উপরে উঠতে চায়। সে তার কাপড় দিয়ে দড়ি বানিয়ে উপরে চলে আসে।


জেনিফার একটু বেশি উপরে চলে গিয়েছিল। সে দরজা ধরতে যাচ্ছিল। তখন গাই চলে আসে আর তাকে ধরে আবার লিফট এ নিয়ে যায়। এর ফলে দুইজন আহত হয়ে গিয়েছিল। গাই অজ্ঞান হয়ে গিয়েছিল আর জেনিফার এর জ্ঞান ফিরে আসে। লিফট ভেঙ্গে গিয়েছিল। তখন সে আগুন এর এলাম দেখতে পায়। গাই এর গিফট এর ভিতর থেকে সে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করে।


গাই এর জ্ঞান ফিরে আসার পরে সে বলে, "এই সব কাজ করবে না। আমাদের বাঁচানোর জন্য কেউ আসবে না"। জেনিফার তাকে মেরে তার হাত-পা বেঁধে দেয় আর বলে উঠে, "আমরা এখন থেকে দ্রুত বেরিয়ে যাবো আর তোমাকে সবকিছু এখন স্বীকার করতে হবে"। সে পরে কোর্ট এ মিথ্যাবাদী প্রমাণ হতে চায় না। সে গাই কে বলে, "তুমি সবকিছু এখন স্বীকার করো"। যদি সে স্বীকার না করত। তাহলে জেনিফার খারাপ ভাবে তাকে আহত করতে চাচ্ছিল।


গাই সবকিছু স্বীকার করে নেয়। তারপর জেনিফার তাকে জিজ্ঞাসা করে, "তুমি এই সব কেন করেছো"? গাই তাকে বলে, "আমি প্রতিদিন তোমাকে দেখতাম। তুমি অনেক বেশি সুন্দর। কিন্তু আমি সিকিউরিটি গার্ড। সেইজন্য আমার মনের কথা কখনো তোমাকে বলতে পারি নি। আমি সব সময় থেকে সিকিউরিটি গার্ড ছিলাম না। আমি আসলে একজন একাউন্টেন্ট ছিলাম আর অনেক টাকা আয় করতাম।


যে কাহিনী আমি তোমাকে বলেছিলাম। গাড়িতে আমার সহকর্মীর সাথে ইন্টিমেট হওয়ার, তখন গাড়ির এক্সিডেন্ট হয়ে যায়। আমার উপরে অভিযোগ তোলা হয়"। গাই এর কাছে অনেক টাকা ছিল। তাই ৬ মাসের ভিতরে সে বাহিরে চলে আসে। কিন্তু বাহিরে এসে সে কোন কাজ পায় না। আস্তে আস্তে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তাকে সিকিউরিটি গার্ড এর কাজ করতে হয়।


সে জেনিফার কে বলে, "আমি আবার আমার পুরনো জীবন অনুভব করতে চাচ্ছিলাম। সেইজন্য আমি সবকিছু পরিকল্পনা করি"। পরের দৃশ্যে দেখতে পাই গাই এর সাথে কাজ করা সিকিউরিটি গার্ড সে তার গার্লফ্রেন্ড কে ছাদ দেখাতে এখানে নিয়ে আসে। সে ছুটি নিয়েছিল তাই এখানে আসার কথা ছিল না। তবে গার্লফ্রেন্ড কে এখানে নিয়ে এসেছে।


সে খেয়াল করে গাই আশেপাশে কোথাও নেয়। সে ক্যামেরায় জেনিফার আর গাই কে লিফট এর ভিতরে দেখতে পায়। সে দ্রুত লিফট এর কাছে পৌঁছে যায় আর লিফট কে খোলার চেষ্টা করে। কিন্তু এটা শুধু একটু খুলছিল। সে তার চাবি আনতে ফিরে যায়। তখন গাই জেনিফার এর উপরে হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। বন্ধু টি ফিরে আসে আর তার চাবি সে গাই কে দিয়ে দেয়।


গাই বলে, "উপরে আসো। আমার সাহায্যের প্রয়োজন। সে অর্ধেক ভিতরে এসেছিল। তখন গাই লিফট চালু করে তাকে মেরে ফেলে। সে লিফট এর ভিতরে তার শরীর রেখে দেয়। সে জেনিফার কে নিয়ে গিয়ে গাড়ির পিছনে রেখে দেয়। নিচে এসে সে সাওয়ার নেয়, কাপড় পরে। লোবি তে এসে সে তার বন্ধুর গার্লফ্রেন্ড কে খেয়াল করে।


সে তার কাছে তার বয়ফ্রেন্ড এর কথা জিজ্ঞাসা করলে সে বলে, "সে চলে গিয়েছে"। গার্লফ্রেন্ড একটু সন্দেহ করে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু গাই তার উপরে পিছন থেকে হামলা করে তাকে মেরে ফেলে। এরপর সে জেনিফার কে গাড়িতে করে নিরিবিলি জায়গায় নিয়ে যায়। গাড়িতে পেট্রোল ভরে সে জেনিফার এর শরীর জ্বালিয়ে দিতে চাচ্ছিল। সে গাড়ি খুলে দেখতে পায় জেনিফার জীবিত রয়েছে।


তার উপরে সে হামলা করে দেয়। জলদি করে গাড়িতে বসে সামনে চলে যায়। সে পিছনে তাকিয়ে গাই কে জীবিত দেখে। সে অনেক বেশি রেগে যায়। সে গাড়ি জোরে রিভার্স করে গাই কে মেরে ফেলে। গাই কে ডাস্টবিন এ ফেলে পেট্রোল ছিটিয়ে মেরে ফেলে। 


এখানেই এই মুভি সমাপ্ত হয়।

মন্তব্যসমূহ