IMEI নাম্বার কি?
![]() |
IMEI একটি বিশেষ ধরনের নাম্বার। এটি সাধারণত মোবাইল এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস এর মধ্যে থাকে। IMEI এর পূর্ণরূপ হলোঃ International Mobile Equipment Identity।
প্রতিটি মোবাইল এ ১৫ ডিজিট এর একটি IMEI নাম্বার দেওয়া হয়। একে সেই মোবাইল এর পরিচয় পত্র বলা যায়। প্রতিটি মোবাইল এ ভিন্ন ভিন্ন ১৫ টি IMEI নাম্বার দেওয়া থাকে। যেকোন দেশে দেশে IMEI নাম্বার ছাড়া মোবাইল ব্যবহার করা আইনি অপরাধ।
IMEI নাম্বার গুরুত্বপূর্ণ কেন?
IMEI নাম্বার একটি মোবাইল এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর সাহায্যে মোবাইল এর লোকেশন বলে দেয়। এটি বলে দেওয়া যায় মোবাইল ব্যবহার কারী কোথায় রয়েছে।
এছাড়া মোবাইল চুরি বা হারিয়ে গেলে এই নাম্বার ব্যবহার করে বের করা যায় এবং FIR এর মধ্যে এই নাম্বার লেখা হয়। সব মিলিয়ে এই নাম্বার বানানো হয়েছে কারণ IMEI নাম্বার থেকে অপরাধী ধরা যায়।
IMEI নাম্বার ডিভাইস এর কোন অংশে লেখা হয়?
IMEI নাম্বার মোবাইল এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নাম্বার টি মোবাইল এর একটি বিশেষ অংশে লেখা থাকে। সাধারণত এই নাম্বার মোবাইল এর ব্যাটারির মধ্যে লেখা থাকে।
IMEI নাম্বার এ কি কি তথ্যা থাকে?
IMEI নাম্বার এর মধ্যে অনেক রকম তথ্য লুকিয়ে থাকে। যেমন মোবাইল এর মডেল নাম্বার, এটি কোথায় ম্যানুফেকচার করা হয়েছে ইত্যাদি। মোবাইল এর IMEI নাম্বার সাধারণত ১৫ ডিজিট এর হয়ে থাকে।
এই ১৫ ডিজিট এর IMEI নাম্বার এর অনেক কিছু থাকে। এই নাম্বারের প্রথম ৮ ডিজিট বলে এই মডেল কোথায় তৈরি করা হয়েছে। এরপরের ৬ ডিজিট এর মধ্যে ডিভাইস এর বিভিন্ন তথ্য থাকে এবং শেষ ডিজিট টি মোবাইল এর সফটওয়্যার ভার্সন বলে দেয়।
প্রতিটি মোবাইলে IMEI নাম্বার ভিন্ন হয় কেন?
প্রতিটি মোবাইল বা ডিভাইস এ IMEI নাম্বার ভিন্ন ভিন্ন হয়। একই IMEI নাম্বারের হাজার টি ফোন থাকলে এক মানুষ অপরাধ করলে তার জায়গায় অন্য মানুষ ধরা পরার সম্ভাবনা থাকে।
এর পাশাপাশি IMEI নাম্বার এর সাহায্যে সরকার টেক্স বা কর গ্রহণ করে থাকে। যা মোবাইল এর প্রডাকশন ইউনিট এর উপরে নির্ভর করে।
যদি একই নাম্বার দিয়ে একাধিক ডিভাইস তৈরি করা হয়। তাহলে কর সেই একটি নাম্বার এর দিতে হয়।
যা একটি বে-আইনি কাজ এবং সরকার বিরোধী কাজ। এর ফলে অর্থদণ্ডের পাশাপাশি জেল হতে পারে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার যদি গল্প নিয়ে বা গল্পের লেখক এর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ।