2nd Chance

 গল্পঃ 2nd chance

লেখকঃ সাগর দে

পর্বঃ১

---ভালোবাসি।(আরহী)

---হুম।(সাগর।উদাসীন ভাবে)

---ভালোবাসি তো।(মৃদু চিৎকার করে)

---কাকে?

---তোকে।

---ভালো।

---শুধু ভালো?

---তাহলে আর কি?

---আমার উত্তর দে।

---তুই আমার উত্তর জানিস।

---না। আমি তোর মুখ থেকে শুনতে চাই।

---আরহী, তুই আমার পিছনে তোর সময় নষ্ট করছিস।

---না।

---হ্যাঁ।

---তার মানে তুই আমাকে ভালোবাসবি না?

---না।

---কেন?

---তার কারণ আমার চেয়ে তুই বেশি ভালো করে জানিস।

---কোন দিন কোন একটা আউল ফাউল মেয়ে তোর সাথে প্রেমের নাটক করে চলে গিয়েছে। তাই বলে তুই আমার ভালোবাসা গ্রহণ করবি না?

---ও আমার সাথে ভালোবাসার নাটক করলে ও আমি তো ওকে ভালোবেসে ছিলাম।

---আর আমার ভালোবাসা?

---আমাবস্যার চাঁদের মতো।

---মানে?

---যা কখনো সম্ভব না।

---এত দিন ধরে তোর পিছনে পরে আছি তোর কি আমার উপরে একটু মায়া হয় না?

---হয়।

---তাহলে ভালোবাসিস না কেন?

---ভালোবাসা মায়ার জন্য হয় না আর যে ভালোবাসা মায়ার জন্য হয় সেটা স্থায়ী থাকে না।

---সাগর, আমাকে একটু ভালোবাসা দে না রে। আমি কথা দিচ্ছি এই প্রাণ থাকতে তোকে জীবনে ছেড়ে যাবো না।

---সম্ভব না।

---কেন?

---আমার পক্ষে আবার কাউকে মন দেওয়া সত্যি সম্ভব না।

---কি এক কথা বার বার বলছিস? Life always give 2nd chance. তোর জীবনে সেই ২য় সুযোগ এসেছে। তুই গ্রহণ করছিস না কেন?(চিৎকার করে)

---কারণ ২য় সুযোগ আমার চাই না।

---তার মানে তুই আমার ভালোবাসা গ্রহণ করবি না?(রাগি মুখে)

---না।

---সত্যি বলছিস?

---হ্যাঁ।

---ঠিক আছে। আমিও দেখব তুই আমাকে না ভালোবেসে কি করে থাকিস।

---চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছিস?

---হ্যাঁ।

---হেরে যাবি।

---এই আরহী আজ পর্যন্ত কোন চ্যালেঞ্জ হারে নি আর না হারবে।

---......(মুচকি হাসি দিল)

---ওই ওই তুই তুই হাসবি না বলে দিচ্ছি।(রেগে)

---কেন?

---তুই আমাকে না ভালোবাসার আগে পর্যন্ত তোর হাসা বন্ধ।

---তাই নাকি?

---হ্যাঁ।

---.......(সাগর।আবার মুচকি হাসি দিল)

---তোকে বলছি না তুই হাসবি না। তাহলে আবার হাসছিস কেন?

---আমার মন চেয়েছে তাই।

---না। তোর মন চাইলেই তুই হাসতে পারবি না।

---কেন?

---কারণ আগে আমাকে ভালোবাসবি তারপর তুই হাসবি।

---হা হা হা।(সাগর। হেঁসে উঠল)

---সাগর, এই বার কিন্তু আমি বিরক্ত হচ্ছি।

---তাহলে চলে যা। 

---আমি চলে গেলে তোর ভালো লাগবে?

---অবশ্যই। অন্তত তোর এই ভালোবাসার অত্যাচার থেকে তো বাঁচব।

---আমার ভালোবাসা কে তুই অত্যাচার বলিস বা যাই বলিস তোকে আমি আমার প্রেমে ফেলেই ছাড়ব ।

---জীবনেও পারবি না।

---সেটা সময়ই বলে দিবে।

.

এই কথা বলে আরহী সাগরের সামনে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল আর সাগর আরহীর যাওয়ার পথে তাকিয়ে হাসতে লাগল।

.

আরহী রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসে গিয়ে বসে পরল। সেখানেই আরহীর বান্ধবীরা ছিল। আরহীকে রাগে ফুঁসতে দেখে ওরা বলে উঠল.........

.

---কি, আরহী? আজকেও সাগর তোকে ফিরে দিলো নাকি?(নীলা)

---......(আরহী। নিশ্চুপ)

---এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? ওর মুখ দেখে বুঝিস না?(নীলিমা)

---মুখ দেখে তো বুঝা ই যায়। তবে ওর মুখ থেকে শুনতে আরো বেশি ভালো লাগে।

---হি হি হি। এটা অবশ্য তুই ঠিক বলেছিস।(জয়া। শব্দ করে হেঁসে উঠল)

---জয়ার বাচ্চা, এমনি আমার মাথা গরম হয়ে রয়েছে। তুই যদি আরেকবার তোর ওই দাঁত বের করে হেসেছিস তাহলে আমি তোর সব দাঁত ভেঙ্গে ফেলব।

---বাহ্ বা! এত রাগ?

---.......(নিশ্চুপ)

---তা আরহী মহারানী আজকে সাগর কি এমন করল যার জন্য তুমি এত রেগে রয়েছো?

---ও আমাকে চ্যালেঞ্জ করেছে।

---তাই নাকি? তা কি চ্যালেঞ্জ?

---ওকে নাকি আমি কোনদিন আমার ভালোবাসায় ফেলতে পারব না তার চ্যালেঞ্জ নিয়েছে। তার উপরে আবার দাঁত বের করে হাসছে।

---তাহলে তো তুই হেরে যাবি রে।

---কখনোই না। আমি ওকে যেভাবেই হোক পেয়েই ছাড়ব।

---আরহী, এই বার কিন্তু তুই পাগলামি করছিস।

---.......(নিশ্চুপ)

---হ্যাঁ, জয়া। একদম ঠিক কথা বলেছে। তোর এই জেদ এখন পাগলামি তে রূপ নিয়েছে।

---দেখ আরহী, তুই আমাদের চেয়ে সাগর কে ভালো জানিস, চিনিস। ও প্রথমবার যেভাবে ধোঁকা খেয়েছে তারপর আর কাউকে ওর মনে জায়গা দিবে না।

---ওই আমাকে ওর মনে জায়গা দিবে তো দিবে ওর ঘাড় পর্যন্ত জায়গা দিবে।

---আরহী, একটু বুঝার চেষ্টা কর। মানুষ কাউকে একবার মন থেকে ভালোবাসলে তাকে ভুলে যাওয়া সহজ না।

---ভুলতে কে বলেছে? আমি তো ওকে ওই সাতচুন্নি কে ভুলতে বলি নি। আমি শুধু বলেছি আমাকে একটু জায়গা দিতে।

---আমার মনে হয় না এটা সম্ভব। কারণ সবাই নিজেকে 2nd chance দিতে পারে না।

---......(নিশ্চুপ)

---তেমনি সাগর ও মনে হয় না তোকে সেই দ্বিতীয় সুযোগ দিতে পারবে।

---ঠিক বলেছিস। ও যদি দিতে পারত তাহলে এতদিনে কি তোকে ওর মনে জায়গা দিত না?

---ও যদি আমাকে ওর জীবনে দ্বিতীয় সুযোগ না দেয়। তাহলে আমি সেই সুযোগ নিজে কেঁড়ে নিব।

---তুই কি কোন ভাবে ওর মনে জোর করে ডুকতে চাস নাকি?

---প্রয়োজন পরলে তাই করব। তবুও আমি ওর মনে ডুকে ছাড়ব।

.

আরহী এই সব কথা বলে ওর বান্ধবীদের সামনে থেকে চলে গেল আর ওর বান্ধবীরা আরহীর যাওয়ার পথের দিকে তাকিয়ে বলে উঠল........

.

---সাগরের ভালোবাসা আরহীকে একদম পাগল বানিয়ে দিয়েছে।

---হ্যাঁ, ঠিক বলেছিস।

.

একদিকে আরহী তার বান্ধবীদের নিয়ে এই সব কথা বলছিল আর অন্য দিকে সাগর অন্য কিছু করছিল।

.

চলবে.........



মন্তব্যসমূহ